রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

আশুলিয়ায় ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শোক দিবস পালিত

Reporter Name / ১৮৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ১০:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ব্যক্তিগত উদ্যোগে আশুলিয়ার কাঠগড়ার ডুকাঠি সংলগ্ন এলাকায় এ শোক সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান বক্তার বক্তব্যে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভুইয়া বলেন, দেশ নেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আশুলিয়া থানা যুবলীগ সুসংগঠিত। যুবলীগের নেতা নেত্রীদের নেতা না ভেবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে তার সৈনিক হিসেবে কাজ করর যাবো। আশুলিয়া থানা যুবলীগকে বিতর্কিত করতে সবসময় কুচক্রী মহল তৎপরতা চালাচ্ছে। কারও উস্কানিতে আমরা বিভ্রান্ত হবো। যুবলীগের গঠনতন্ত্র

তিনি আরও বলেন, এ মাসের মধ্যেই আমরা ৫ টি ইউনিয়নে পুর্নাঙ্গ কমিটি দেওয়া হবে। আমরা যাচাই বাচাই করছি। কোন ধরনের বিতর্কিত কিংবা যুবলীগের মান ক্ষুন্ন হয় এমন কাউকেই কমিটিতে রাখা হবে না। তাই ইমেজ যাতে নষ্ট না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

এসময় আশুলিয়া ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খান বলেন, আজ শোকের মাসের শেষ দিনে গভীরভাবে স্মরণ করছি। পৃথিবীর বুকে বাংলাদেশের নাম যার হাত ধরে জায়গা করে নিয়েছে, যিনি বাংলাদেশের রূপকার তাকেই কিছু বিপথগামীরা নৃশংসভাবে হত্যা করেছে। তাদের বিচারও শুরু হয়েছে। এই দিনে মাসুম শিশুকে পর্যন্ত যারা ছাড় দেয় নি তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

আশুলিয়া ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত , আশুলিয়া ইউনিয়নের আহবায়ক আনোয়ার মন্ডল, যুগ্ম আহবায়ক, জাহিদ হোসেন, রাসেল মাদবর, মোতালেব ব্যাপারী, যুবলীগ নেতা সোহেল মৃধা, সোহেল সরকারসহ যুবলীগের অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর