রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ৭০ Time View
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৬:০৮ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন উর রশিদ ও  অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিকসহ কর্মকর্তা-কর্মচারিদের দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর ১২ টায় পুরাতন উপজেলার চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষক পরিবার সাবেক সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি রাশেদুল আকতার জ্যেতি, সহকারী শিক্ষক রেজাউল আলম, সহকারী শিক্ষক ও ভুক্তভোগী আতাউর রহমান, মাসুদা বেগম, রহিমা বেগম প্রমুখ।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন বক্তারা বলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুর উর রশিদ তার অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিকসহ কর্মকর্তা-কর্মচারিরা যোগসাজস করে ৭ জন শিক্ষকদের জিপিএফ জমাকৃত টাকা ৯ লক্ষ ১৯ হাজার টাকা জালিয়াতি করে উত্তোলন করে আত্মসাত করে। এরমধ্যে সহকারী শিক্ষক স্বপ্না রানী রায়ের জমাকৃত টাকা থেকে জিপিএফ একাউন্ট নম্বর থেকে ২ লক্ষ ৬৪ হাজার টাকা, রহিমা বেগমের ২ লক্ষ ৫৯ হাজার, আতাউর রহমানের ৭০ হাজার, শামছুন্নাহার বেগমের ৭০ হাজার, মাসুদা বেগমের ১ লক্ষ, হাজেরা বেগমের ৬৬ হাজার, আনিছুর রহমানের ৯০ হাজার টাকা।

বক্তারা শিক্ষকদের ৯ লক্ষ ১৯ হাজার টাকা জালিয়াতি করে আত্মসাত করায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। এরপর উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ এর নিকট স্মারক লিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর