সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

নয়ন হত্যা মামলার প্রধান আসামি শান্তু গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

মকবুল হোসেন মাধবদী নরসিংদীঃ / ২০১২০ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২, ৯:২৮ অপরাহ্ন

মাধবদীর মেহেরপাড়ায় বালু ব্যবসায়ী নয়ন হত্যা মামলার প্রধান আসামি শান্তকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার(২৫ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এ তথ্য জানান। গ্রেফতারকৃত শান্ত মাধবদী থানার চৌয়া উত্তরপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ সুপার জানান, চৌয়া এলাকার ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। চাঁদার টাকা না দেয়ায় গত বুধবার(১৮মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা শেষে পালিয়ে যায় শান্তসহ অন্যান্য সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

এরই প্রেক্ষিতে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাতে চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দখল থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর