রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

ইয়ারপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেওয়ান লিয়াকত

Reporter Name / ১০৬ Time View
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৯:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ বছর ঘুরে আমাদের জীবনে আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহ বছরে আমাদের জন্য দুটি শ্রেষ্ঠ আনন্দের দিন উপহার দিয়েছেন, আর এই ঈদুল আযহা উপলক্ষে ইয়ারপুর ইউনিয়ন সহ সারা দেশ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য দেওয়ান লিয়াকত।

এই ঈদ শুভেচ্ছায় তিনি বলেন, বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কুরবানির ঈদ। ধঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র এ হজ্বের মৌসুমে পশু কোরবানির মাধ্যমে মানুষের মনের কু-প্রবৃত্তিকে কোরবান করা হয়। ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এ কামনা করি। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি ইয়ারপুর ইউনিয়নের সকলকে জানাই ঈদ মোবারক।

তিনি শারীরিক দুরত্ব ও স্ব্যস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা পালন আহবান জানান। সেই সাথে বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাসের মহামারীর এই দুঃসময়ে জনসচেতনতার মাধ্যমে ঈদুুল আযহার ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এই শিক্ষা অনুসরণের মাধ্যমে সমাজে অনাবিল সুখ-শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় সকলকে আত্মত্যাগের এই শিক্ষা অনুসরণের আহ্বানও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর