সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন

আব্দুস সালাম রুবেল, বিশেষ প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় নয়ন (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে আশুলিয়ার ভাদাইলের দক্ষিনপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাদা আদায় করতো বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরিরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে ওই এলাকায় মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) রিজাউল হক দীপু বলেন, নিহত নয়ন দুষ্টু লোক ছিল। সে পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাদা আদায় করতো। এলাকার লোক তাকে ফর্মা বলে চেনেন। তবে থানা পুলিশের কোন অফিসারের সাথে সে সম্পৃক্ত ছিলো না। কাজেই তাকে সোর্স বলা যাবে না।
প্রাথমিকভাবে নিহতের নাম জানা গেছে, অল্প সময়ের মধ্যে তার বিস্তারিত পরিচয় জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর