রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

ধামরাইয়ে দুই বেকারিকে অর্থদন্ড

Reporter Name / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ৪:২৭ অপরাহ্ন

ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, কেক ও লাড়ুসহ বিভিন্ন খাদ্য পণ্য উৎপাদনের অভিযোগে দুইটি বেকারিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার ঢুলিভিটা এলাকার দুইটি বেকারিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ঢুলিভিটা এলাকার তিতাস বেকারির মালিক বেলায়েত হোসেনকে ৫০ হাজার টাকা ও একই এলাকার বন্ধু ফুড প্রোডাক্টস বেকারির মালিক এরশাদ সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কারখানার তিন শ্রমিককে আটক করা হলেও জরিমানার অর্থ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) অন্তরা অন্তরা হালদার বলেন, ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা ও ৩৭ ধারায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পন্য উৎপাদনের অভিযোগে দুইটি কারখানাকে যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানা অনাদায়ে ৩ জনকে আটক করা হলেও অর্থ পরিশোধের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর