রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

পলাশবাড়ীতে বাসচাপায় যুবক নিহত

Reporter Name / ৭৮ Time View
Update : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৫:৫৭ অপরাহ্ন

পলাশবাড়ী প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় মোকছেদুল ইসলাম(২১) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদুল রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে যাত্রীবাহী একটি বাস পলাশবাড়ী উপজেলা শহর থেকে গাইবান্ধা যাচ্ছিল। বাসটি পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রীজ এলাকায় পৌছলে বাসটির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় ভয়ে বাসযাত্রী ওই যুবক চলন্ত বাস থেকে লাফ দেন। এতে একই বাসের পিছনের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই)সুলতান মাহমুদ। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এনিয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর