রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

মতলবে ৫০ বছর পরে বাড়ৈগাঁও খাল পুন:খনন কাজ শুরু

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ২:০৬ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মনবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্বাধীনতার ৫০ বছর পর এই প্রথম ৫ হাজার কৃষকের পানি নিস্কাশন সমস্যা সমধানে সাড়ে ৩ কিলোমিটার খাল পুন:খনন কাজ শুরু হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের মাঠে খাল খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কৃষির বিপ্লব হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের চাঁদপুর জেলায় এই প্রথম কৃষি উৎপাদন বৃদ্ধি ও খুব সহজে পানি নিস্কাশন লক্ষে খাল খনন কাজ শুরু হয়েছে। এসব কাজ করার সময় অনেকেই সরকারি খাশ জমি দখল করে কাজে বাধা প্রদান করেন। আমি আশা করি হাজার হাজার কৃষকের স্বার্থে আপনারা বিএডিসির এই কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন। এতে আপনাদের এক ফসলি জমিগুলো একাধিক ফসল করা সম্ভব হবে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চাঁদপুর জোনের সহকারী প্রকৌশলী আফিফ কামরুল আশরাফির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা রিজিউনের নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ।

তিনি বলেন, চাঁদপুর জেলায় আমরা ৮০ কিলোমিটার খাল পুন:খনন করব। বাড়ৈগাঁও গ্রামের মুন্সিবাড়ী থেকে নারায়নপুর বোয়ালজুড়ি খাল পর্যন্ত খনন কাজে সরকারের ব্যয় হবে ৩৫ লাখ টাকা। আড়াই হাজার হেক্টর জমিতে ৫ হাজার কৃষক এই সুবিধার আওতায় আসবে। কৃষি বিপ্লব ও আধুনিক পদ্ধতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ উদ্দেশ্যে তা বাস্তবায়নের এটি একটি বড় অংশ। কৃষকদের সকল সুযোগ সুবিধায় বর্তমান সরকার এগিয়ে এসেছে এবং আমরা তা বাস্তবায়নের চেস্টা করছি।

উপস্থিত ছিলেন বিএডিসি মতলব ইউনিটের উপ সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভুঁইয়া, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল বারি, আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন, যুবলীগ নেতা মো. কামরুজ্জামান, ইউপি সদস্য মো. জাকির হোসেন মজুমদার, স্থানীয় কৃষকসহ সুধীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর