রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

মিরপুরে বৃষ্টি, ম্যাথিউজ-ধনঞ্জয়ের জুটিতে লড়ছে শ্রীলঙ্কা

Reporter Name / ৯৫ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২, ১২:৩০ অপরাহ্ন

এবাদত হোসেন ও সাকিব আল হাসানের হাত ধরে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় জোড়া সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভার জুটিতে লড়ছে শ্রীলঙ্কা। তবে দিনের প্রথম সেশন শেষ হওয়ার ঠিক আগের ওভারে হানা দিয়েছে বৃষ্টি, ফলে ৫ বল আগেই দেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৭০.১ ওভারে ৪ উইকেটে ২১০ রান। বাংলাদেশের ৩৬৫ রানের চেয়ে এখন ১৫৫ রানে পিছিয়ে লঙ্কানরা। অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে ৪৬ রান যোগ করে ফেলেছেন ম্যাথিউজ ও ধনঞ্জয়।

আগেরদিন ২ উইকেটে ১৪৩ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। দিনের শেষ ভাগে নাইটওয়াচম্যান হিসেবে পাঠানো হয় রাজিথাকে। সেই দায়িত্ব ভালোভাবে পালন করে দিনের বাকি অংশে উইকেট বাঁচিয়ে রাখেন এ লেজের সারির ব্যাটার।

তবে নতুন দিনে আর পারলেন না রাজিথা। আজ দিনের প্রথম ওভারে বল তুলে দেওয়া হয়েছিল এবাদতকে। প্রথম বলে এক রান নিয়ে রাজিথাকে স্ট্রাইক দেন করুনারাত্নে। পরের বলেই ভুল লাইনে খেলে বোল্ড হয়ে যান শূন্য রান করা রাজিথা।

এরপর সাবেক অধিনায়ক ম্যাথিউজকে নিয়ে জুটি বাঁধেন বর্তমান অধিনায়ক করুনারাত্নে। এবাদত ও সাকিবের শুরুর স্পেলে খুব একটা রান করতে পারছিলেন না তারা। তবে ৫৫তম ওভারে এবাদতের বলে বাউন্ডারি হাঁকিয়ে জড়তা কাটিয়ে ওঠেন ম্যাথিউজ।

সাকিবের করার পরের ওভারে চার মারেন করুনারাত্নেও। লঙ্কান অধিনায়কের বিদায়ঘণ্টাও সেই ওভারে বাজান সাকিব। ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে করুনারাত্নেকে সামনের পায়ে আনেন সাকিব, সেটিই কাল হয় এ বাঁহাতি ওপেনারের জন্য।

ড্রাইভ করার ব্যর্থ চেষ্টায় সেই ডেলিভারিটি তার ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে মিডল স্ট্যাম্পে। যার ফলে সমাপ্তি ঘটে ১৫৫ বলে ৯ চারের মারে ৮০ রানের ইনিংসের। এর আগে ব্যক্তিগত ৩৬ রানে বাংলাদেশের রিভিউ ব্যর্থতা ও ৩৭ রানে ক্যাচ মিসের কারণে বেঁচে যান করুনারাত্নে।

অধিনায়ককে হারানোর পর খোলসে ঢুকে পড়েন ম্যাথিউজ ও ধনঞ্জয়। নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা রান দিচ্ছিলেন না এবাদত, সাকিবরা। এবাদতের বলে বেশ কয়েকবার পরাস্তও হয়েছেন ম্যাথিউজ। কিন্তু দাঁতে দাঁত চেপে সেশনের বাকি সময়টা কাটিয়ে দেন এ অভিজ্ঞ ব্যাটার।

অন্যদিকে শুরু থেকেই হাত খুলে খেলার চেষ্টা দেখা গেছে ধনঞ্জয়ের মাঝে। মধ্যাহ্ন বিরতি দেওয়ার আগের ওভারে এবাদতের বলে তিন বাউন্ডারি হাঁকিয়ে লঙ্কানদের দুইশো পার করিয়ে দেন এ মিডল অর্ডার ব্যাটার। সেশন শেষে ধনঞ্জয় ৪০ বলে ৩০ ও ম্যাথিউজ ৭৬ বলে ২৫ রানে অপরাজিত রয়েছেন।

ইনিংসের ৭১তম ওভার শেষে হওয়ার কথা ছিল আজকের মধ্যাহ্ন বিরতি। কিন্তু সেই ওভারে সাকিব প্রথম বল করার পরই নামে গুঁড়ি বৃষ্টি। যে কারণে ওভার শেষ না করেই বিরতি দিয়ে দেন আম্পায়াররা। বৃষ্টি থেকে বাঁচাতে উইকেট ও এর আশপাশের জায়গা কভারে ঢেকে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর