রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীর পেট থেকে সোনার বার উদ্ধার

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২, ৬:২০ অপরাহ্ন

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল ইমিগ্রেশন থেকে বাংলাদেশি এক যাত্রীর পেট থেকে তিনটি সোনার বার উদ্ধার করা হয়েছে। ২৫ই মে বুধবার সকাল ০৯ঃ০০ ঘটিকায় বেনাপোল ইমিগ্রেশনে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দার যৌথ তল্লাশির মাধ্যমে ২ জন যাত্রীকে আটক করা হয়। পরে তাদেরকে রজনী ক্লিনিকে নিয়ে এসে এক্সরে করে তার পেটে দুইটি স্বর্ণের বার এর সাদৃশ্য দেখা যায়। পরবর্তীতে তার পেট থেকে দুইটা বার কালো টেপ মোড়ানো পাওয়া যায়। টেপ খুলে তিনটি স্বর্ণের বার পাওয়া যায় যার আনুমানিক ওজন ৩৫০ গ্রাম।

আটককৃত সোনার বার বহনকারীরা হলো মোঃ ফাহাদ উজ জামান খান, পিতাঃ মোঃনুরুজ্জামান খান, পাসপোর্ট নং- A03524619, গ্রামঃ সোলপাড়া, থানাঃ পালন, জেলাঃ শরীয়তপু এবং তার সাথে থাকা অপরজন হলো মোঃ নান্টু, পিতাঃ কাশেম খান, পাসপোর্ট নং- A00253448, গ্রামঃ সোলপাড়া, থানাঃ পালন, জেলাঃ শরীয়তপুর। আটককৃত ব্যাক্তিদ্বয়কে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, দুইজন সোনা পাচারকারীকে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলা দিয়ে থানা হাজতে আটক রাখা হয়েছে। তাদেরকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর