রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

নওগাঁয় নজরুল ইসলামের ১২৩ তম জন্ম জয়ন্তী উদযাপন

Reporter Name / ৭৬ Time View
Update : শুক্রবার, ২৭ মে, ২০২২, ৯:৫৭ অপরাহ্ন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারে নজরুল সংগীত শিল্পী পরিষদ নওগাঁ শাখা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। নজরুল সংগীত শিল্পী পরিষদ নওগাঁ শাখার সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও হাশমত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক পরিষদ নওগাঁর সভাপতি অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান পথিক, একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাড. ডি.এম. আব্দুল বারী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিপুল কুমার, রফিকুল ইসলাম, প্রতাপ চন্দ্র সরকার, মোসাদ্দেক হোসেন, আব্দুস ছামাদ বাবলু, অপূর্ব দাস, শুভমিতা, সমাদৃতা প্রমূখ। তবলায় ছিলেন শিল্পী রনজিৎ পাল, সঞ্জয় পাল ও সাগর। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন শেখ আব্দুল মতিন, রফিকুল ইসলাম লাভলু এবং মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে আলোচকরা বলেন নজরুল হচ্ছে দৃশ্যত এক প্রতিভার নাম। নজরুলের একটি ডাক হচ্ছে দুখু মিয়া। সারাজীবন নজরুলের কখনও দুঃখের অভাব ছিলো না সেই জন্যে তিনি দুখু মিয়া নামেই বেশি পরিচিত হয়ে ছিলেন। নজরুল ছিলেন একজন রাজনীতিবিদ, কবি, দার্শনিক। স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণায় নজরুল রচিত রণসঙ্গীতের ভূমিকার কথা তুলে ধরেন আলোচকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর