রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের লোগো উন্মোচন

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৬:১৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় এর ৭৫বছর পূর্তি উৎসবের লোগো উন্মোচন করা হলো আনুষ্ঠানিকভাবে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই লোগো উন্মোচন পর্ব সম্পন্ন হয়। উৎসব আয়োজন কমিটির আহবায়ক বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র অধ্যাপক কিরণময় বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসব আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, যুগ্ম আহবায়ক প্রভাষক মোস্তাফিজুর রহমান মুকুল, সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওয়াসিউল হাবীব সিটু, রেজিষ্ট্রেশন উপকমিটির আহবায়ক গোলাম রব্বানী, মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহবায়ক আব্দুল ওয়াদুদ, সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক আনিছুজ্জামান দুলু, প্রচার উপকমিটির আহবায়ক আব্দুর রউফ প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উৎসব আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক কিরণময় বর্মন ও সদস্য সচিব মোঃ ওয়াসিউল হাবীব আনুষ্ঠানিকভাবে উৎসবের লোগো উন্মোচন করেন। এসময় শিক্ষার্থীদের মুহুর্মূহু করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়।
উল্লেখ্য আগামী ১২ ও ১৩ জানুয়ারি ২০২৩ দুইদিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে এবং আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ঈদ-উল-আযহা’র পরের দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর