রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

পদ্মা সেতু উদ্ভোধনে গোয়ালন্দ থানা পুলিশের মিষ্টি বিতরণ

Reporter Name / ৪৯ Time View
Update : শনিবার, ২৫ জুন, ২০২২, ১:১৮ অপরাহ্ন

গোয়ালন্দ প্রতিনিধি: পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় রজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আজ শনিবার বেলা দুপুর ১২ টার দিকে রাজবাড়ী জেলা পুলিশের ব্যানারে এ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয় এবং জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগন’কে মিষ্টিমুখ করানো হয়।
আনন্দ শোভাযাত্রাটি গোয়ালন্দ বাসষ্টন্ড থেকে শুরু করে বাজার রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম মন্ডল এর সার্বিক ব্যবস্থাপনায় গোয়ালন্দ বাসষ্টন্ডে বড় পর্দায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্টান সরাসরি দেখানো হয়।
আনন্দ শোভাযাত্রায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, পৌরসভার মহিলা প্যানেল মেয়র সাহেদা আক্তারসহ পুলিশ প্রশাসন, আনছার, গ্রাম পুলিশ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর