রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন

Reporter Name / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:১০ অপরাহ্ন

আগামি ১২ অক্টোবর গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষদিন। আজ সকালে সাঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। এসময় হাজার হাজার নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন। পরে তিনি ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একই মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া জাতীয় পার্টির গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারার মোঃ জাহাঙ্গীর আলম, ৬ জন স্বতন্ত্রসহ মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র), এইচ.এম এরশাদ (স্বতন্ত্র), শাহ মোঃ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), মোঃ শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র) ও সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র)। মনোনয়নপত্র দাখিলের বিষয়টি জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোতালিব নিশ্চিত করেছেন।

এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী বিগত ছয়মাসের বেশি সময় ধরে অসুস্থ ছিলেন। গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর আসনটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রত্যাহার ২২ সেপ্টেম্বও ও পরদিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ইভিএম এ আগামি ১২ অক্টোবর উপ-নির্বাচন হবে।

মনোনয়নপত্র জমা দিয়ে মাহমুদ হাসান রিপন বলেন, উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন মোট ১০ জন। কিন্তু গত ১০ সেপ্টেম্বর মাহমুদ হাসান রিপনকে দলীয় মনোনয়ন দেন দলের মনোনয়ন বোর্ড ও বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত ১৬ বছর ফজলে রাব্বী বেঁচে থাকতে প্রতিটি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়েও দলকে চাঙ্গা রেখেছেন। এসময়ের কাজ ও তৃণমুল নেতাকর্মীদের মুল্যায়ন বিবেচনায় উপ-নির্বাচনে দল তাকে মুল্যায়ন করেছে। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি গাইবান্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ এবং দুই উপজেলার নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর