রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

গজারিয়ায় উন্মুক্ত বাজেট ও জনগণের মুখোমুখি আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২, ৫:০২ অপরাহ্ন

গাজী মাহমুদ পারভেজ,গজারিয়াঃ গজারিয়ায় ২০২২ – ২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ও জনগণের মুখোমুখি আলোচনা সভার আয়োজন করেছে হোসেন্দী ইউনিয়ন পরিষদ। (২৫শে মে) বুধবার বেলা ১১টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদে ‘চাই স্থানীয় সরকার খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা

এই স্লোগানে উন্মুক্ত বাজেট ঘোষণা এবং ‘জনগণের মুখোমুখি ইউনিয়ন পরিষদথ শীর্ষক এক জবাবদিহিমূলক অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যতিক্রমী এই অনুষ্ঠানটির আয়োজন করে হোসেন্দী ইউনিয়ন পরিষদ। হোসেন্দী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সেলিম রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেন, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে হোসেন্দী ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন সচিব সেলিম রেজা। তিনি বর্তমান অর্থ বছরের জন্য হোসেন্দী ইউনিয়ন পরিষদের মোট ১ কোটি ৯২ লক্ষ্য ৫০ হাজার ৭ শত ২৭ টাকা ৩১ পয়সা সম্ভাব্য বাজেট পেশ করেন। বাজেট পেশের পর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘ উন্মুক্ত ওয়ার্ড সভায় জনগণের মুখোমুখি-ইউনিয়ন পরিষদথ শীর্ষক সরাসরি জনগণের কাছে জবাবদিহিমূলক অনুষ্ঠান।

ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেন জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি সুতরাং আমি সব সময় আপনাদের কাছে জবাবদিহি করতে প্রস্তুত। আপনাদের মনের মধ্যে যত প্রশ্ন, ক্ষোভ, বেদনা আছে তা প্রকাশ করুন। ওয়ার্ড সভায় জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এলাকার লোকজন রাস্তাঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানির সমস্যা, অল্প বৃষ্টিতে রাস্তায় পানি ওঠা, জলাবদ্ধতা, স্যানিটেশন সমস্যা ইত্যাদি বিষয়ে প্রশ্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর