রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

রূপগঞ্জে বিএনপি-জামাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ২৫ মে, ২০২২, ৬:২৪ অপরাহ্ন

রিপন সরকার রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) বেলা ১১ টার সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপির পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগে সভাপতি পদপ্রার্থী মোঃ হামজালার নেতৃত্বে ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগে উদ্যোগে ভুলতা বাস স্ট্যান্ডের সামনে থেকে মিছিলটি বের হয়ে গোলাকান্দাইল চৌরাস্তা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুলতা স্কুল এন্ড কলেজ সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, ভুলতা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ, যুবলীগ নেতা বাবু, ওয়ালুদ্দিসহ মিছিল সমাবেশে ভুলতা ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

মিছিল শেষে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগে সভাপতি পদপ্রার্থী মোঃ হামজালা বলেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। লবিষ্ট নিয়োগ করে দেশ ও দেশের জনগণের চরম ক্ষতি করেছে। তারা রাষ্ট্রবিরোধী। এদের প্রতিহত করতে যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর