রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

ফুলছড়িতে শিক্ষিকার গোসলের দৃশ্য ভিডিও করায় এক যুবক গ্রেপ্তার

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১২:২০ অপরাহ্ন

ফুলছড়ি প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার গোসলের দৃশ্য মোবাইলে ধারণ(ভিডিও)করার অভিযোগে সাজু শেখ(৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ  সোমবার রাতে ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। আজ দুপুরে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা গজারিয়া গ্রামের ভাড়া বাসার গোসলখানায় গোসল করছিলেন। এ সময় পার্শ্ববর্তী ইউনুছ আলীর ঘর থেকে একই ইউনিয়নের গলনা গ্রামের ফজল শেখের পুত্র সাজু শেখ ও অজ্ঞাত ২/৩ জন যুবক তাদের মোবাইল ফোনে গোপনে গোসলের ভিডিও ধারণ করে।

ওই শিক্ষিকা ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেয়। এতে আশেপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে ভিডিও ধারণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষিকার স্বামী বাদী হয়ে সাজু শেখসহ অজ্ঞাত ৩ জনকে আসামি করে ফুলছড়ি থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত সাজুকে গ্রেপ্তার করে।

পরে এ খবর ছড়িয়ে পড়লে ভিডিও ধারণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সকাল ১১টার দিকে উল্লাবাজার-ফুলছড়ি সড়কের ফুলছড়ি বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।

ফুলছড়ি থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাওছার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষিকার স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাজু শেখকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর