রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

রাজশাহীতে নকল প্রসাধনীসহ চার যুবক গ্রেপ্তার

Reporter Name / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৮:৪৪ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে নকল প্রসাধনী সামগ্রীসহ চার যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দূর্গাপুর বাজারের একটি বাসায় অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় তাদের। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত নাদের আলীর ছেলে নূর মোহাম্মদ (৩০), ছাদের আলীর ছেলে মো. মোস্তাকিন (২০) ও মো. রোস্তম আলী (২৮) এবং আশরাফ আলীর ছেলে বিপ্লব হোসেন (২৪)। তাদের সকলের বাসা জেলার পুঠিয়া উপজেলার বাশপুকুরিয়া এলাকায়।

পুলিশ জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী সামগ্রী প্রস্তুত করে ঢাকার চকবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আস্তানায় অভিযান চালিয়ে নকল প্রসাধনী সামগ্রীসহ গ্রেপ্তার করা হয় চার যুবককে।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম বলেন, আসামীদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর