রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

আটোয়ারীতে আগুনে পুড়লো ১৫ ঘর

Reporter Name / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ১০:৫৩ অপরাহ্ন

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে আগুন লেগে ৭টি পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর ) সন্ধ্যা ৭টায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের মুন্সী পাড়া গ্রামে রান্না ঘর থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, নুর ইসলামের রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ৭টি পরিবারের ১৫টি ঘর, নগদ টাকা, মালামাল ও খাদ্যশস্য পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল হোসেন, খালেক, সাধু, নূর ও নাজমুল। এলাকাবাসীর চেষ্টায় আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনার পরে পঞ্চগড় থেকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুনের বাকি অংশ নেভানো হয়।

আগুনের খবর পেয়ে রাতেই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, তোড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের হাতে কম্বল তুলে দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর