রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হবে অজ্ঞাত পরিচয় দাফন করা লাশ

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১:০০ পূর্বাহ্ন

বরগুনা প্রতিনিধি : ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ২৩টি মরদেহ দাফন করা হয়েছে। নিহতের পরিচয় না পাওয়া গেলেও তাদের নমুনা সংরক্ষণ করেছে ঝালকাঠী স্বাস্থ্য বিভাগ। স্বজনরা লাশ না পাওয়ার অভিযোগ দিলে সেই অনুযায়ী তাদেরও নমুনা নিয়ে সংরক্ষিত নমুনার ডিএনএ পরীক্ষা করে লাশ শনাক্ত করা হবে বলে জানিয়েয়েছে বরগুনা জেলা প্রশাসন। এদিকে বরগুনা জেলা প্রশাসনের কাছে আসা তথ্য অনুযায়ী বরগুনার এখনো ১৬জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্বজনরা।

লাশ দাফনের সময় আসা এক স্বজন নান্না হাওলাদার বলেন, আমার বোন সেদিন ঢাকা থেকে বরগুনা আসতে ছিলো। অগ্নিকান্ডের ঘটনার পর থেকে আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে যে লাশ গুলো রয়েছে সেগুলোর মধ্যে আমার বোন আছে কিনা তাও বুঝতে পারছি না। লাশগুলো এমনভাবে পুড়ে গেছে যে দেখে বোঝার কোন উপায় নেই।

আরেক স্বজন কনু হাওলাদার বলেন, ঝালকাঠি, বরিশাল, বরগুনার সকল হাসপাতালে খুঁজেছি কিন্তু কোথাও আমার ছেলে, বউ ও নাতীকে খুঁজে পেলাম না। বরগুনায় যে লাশ রয়েছে তাও সবগুলো ভালো করে খুঁজে দেখলাম কিন্তু বুঝে উঠতে পারছি না কোন আমার আদরের ধনের লাশ। নাকি এখনো আমার ছেলেন কোন সন্ধান পাওয়াই যায়নি। মুই কি হরমু কিছু কইতে পারি না আপনারা আমার ছেলেরে আইন্না দেন।

এবিষয়ে ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালী বলেন, লাশ গুলো উদ্ধার করে বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করার আগেই আমরা এখানে উদ্ধারকৃত ৩৭টি লাশের নমুনা সংগ্রহ করে রেখেছি। যে কোন আইনগত প্রক্রিয়া কিংবা ডিএনএ পরীক্ষার জন্যই মূলত এই নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আমরা আজকে ২৩টি অজ্ঞাত পরিচয় লাশ দাফন করেছি বরগুনার পোটকাখালী গণকবরে। আমাদের বরগুনায় লাশ সংরক্ষনের কোন ব্যবস্থা না থাকায় লাশ গুলো ধর্মীয় নিয়ম নীতি মেনে দাফন করা হয়েছে। তবে স্বজনদের হতাশ হবার কিছু নেই আমরা প্রতিটি লাশে একটি ক্রমিক নম্বর ব্যবহার করেছি এবং সেই অনুযায়ী ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ সকল লাশ গুলোর নমুনা সংগ্রহ করে রেখেছে। কোন স্বজন যদি তার নিখোঁজ প্রিয়জনদের খুজে না পায় তবে আমরা তারও নমুনা সংগ্রহ করে দাফনকৃত লাশের নমুনা মিলিয়ে লাশগুলো শনাক্ত করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর