রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

সাঁতার না জেনেও যেভাবে বেঁচে ফিরলেন জবি ছাত্রী ফাতেমা

Reporter Name / ৮৬ Time View
Update : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১০:০৮ পূর্বাহ্ন

ঝালকাঠি প্রতিনিধি: রাত তিনটায় লঞ্চে দাউ দাউ করে জ্বলছিলো আগুন। সবাই যে যার মতো করে জীবন রক্ষার্থে ছুটোছুটি করছে। কেউ বেঁচে ফিরছেন, কেউ নিখোঁজ রয়েছেন, কেউবা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। যারা বেঁচে ফিরেছেন তাদেরই একজন ফাতেমা আক্তার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শেষ হলো। তাই বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে বরগুনায় নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। সঙ্গে ফুফাতো বোন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এর যাত্রী ছিলেন তিনিও।

রাত তিনটা। এমভি অভিযান- ১০ ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনরুমের আগুন মুহূর্তেই পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। পরে সদর উপজেলার দিয়াকুল এলাকায় নদীর তীরে নোঙর করে।
ঠিক সেই মৃহূর্তে ভাবনায় পড়েছেন ফাতেমা। এখন তিনি কী করবেন? কার কাছে যাবেন? এই বাঁচামরার দোলাচলে তখনো বিভোর। এসবের কারণ তিনি সাঁতার জানেন না।

এরপর মুঠোফোনে মাকে ফোন দেন। তখন মা তাকে পরামর্শ দেন। মায়ের পরামর্শে দুই বোন নদীতে ঝাঁপ দেন এবং প্রাণে বেঁচে যান। নদীতে ঝাঁপ দেয়ার আগে দগ্ধ হয়েছিলেন ফাতেমা।

মায়ের কী সেই পরামর্শ ছিল? ফাতেমা আক্তারের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন জবির ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. মহিউদ্দিন। তিনি বলেছেন, ফাতেমার ফুফাতো বোন সাঁতার জানতেন। তার মা তাকে ফুফাতো বোনের সহায়তা নেয়ার পরামর্শ দেন। এরপর বোনের সহায়তায় কোনো রকমে নদীর তীরে পৌঁছাতে পারে ফাতেমা।

ফাতেমা আক্তার এখন ঝালকাঠির সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার মা-বাবা দুজনই জবির কর্মচারী। উন্নত চিকিৎসার জন্য মেয়েকে রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার চিন্তাভাবনা করছে পরিবার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তার খোঁজখবর রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর