রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

নাগরপুরে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৯:১৩ অপরাহ্ন

আগামী ১৫ জুন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার।

বৃহস্পতিবার দিন ব্যাপী ভারড়া বাজারে আগত জনসাধারনের সাথে নির্বাচনী কৌশল বিনিময় করেন তিনি। নির্বাচনী তফসিল ঘোষনার পর থেকেই প্রবীন এই রাজনৈতিক ব্যক্তি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটার ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। সেই সাথে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করে আসছেন। কুশল বিনিময় কালে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার বলেন, আমি চেয়ারম্যান হবার পর থেকে এই ইউনিয়নের রাস্তা ঘাটসহ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান সমুহের উন্নয়ন করেছি।

তাই আমার বিশ্বাস আগামী ১৫ জুন ইউনিয়ন বাসী আমাকে পূর্ণরায় ভোট দিয়ে বিজয়ী করে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। আমাকে দ্বিতীয় বারের মত নৌকার মনোনীত করায় জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। এসময় ভারড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোজাহিদুল ইসলাম মুছা, ইউপি সদস্য আব্দুল মতিন ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম সহ কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর