রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আসাদুল হক সবুজ,বরগুনাঃ / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৯:১৯ অপরাহ্ন

বরগুনা সদর উপজেলার একটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার( ২৬ মে ) দুপুরে উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদরখালী সিনিয়ার আলিম মাদ্রাসা পর্যন্ত ১ কি.মি রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ৩ শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। জানা গেছে, রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন কাজ করা হয়নি।

মাত্র ১ কিলোমিটার রাস্তা ঘিরে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। এ রাস্তা দিয়ে ৮ গ্রামের যাতায়াত, ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি উপ-স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সমাজসেবক বাবুল হাওলাদারের নেতৃত্বে বদরখালী সিনিয়ার আলিম মাদ্রাসার সামনের মূল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত করেন মাদ্রাসার শিক্ষার্থীসহ দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক , শিক্ষিকা সহ সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন, বদরখালী সিনিয়র মাদ্রাসার বাংলা প্রভাষক জহিরুল হক , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির মোল্লা ,বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলামিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহানুর হাওলাদার, জাতীয় শ্রমিক লীগের ১ নম্বর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, বদরখালী ইউনিয়ন যুবলো ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ শাকিল, বাদল শিকদার, জুয়েল হাওলাদার, সুমন হাওলাদার, মালেক সিকদার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর