রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

শাহজাদপুরে সহকারি জজের বাসায় চুরি: আটক ২

নুপুর কুমার রায়,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৯:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চৌকি আদালতের এক সহকারী জজের ভাড়া বাসায় চুরির ঘটনায় মালামাল উদ্ধারসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো, জেলার উল্লাপাড়া থানার কাওয়াক গ্রামের মৃত লিটন এর ছেলে মোঃ মাসুদ রানা এবং শাহজাদপুর পৌর সদরের মৃত মজিবর সরকার ছেলে মোঃ জালাল সরকার। থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতমঙ্গলবার দুপুরে সিনিয়র সহকারী জজ (চৌকি) সোহেল রানার ভাড়া বাসার দরজার তালা ভেঙ্গে চুরির করে দূর্বৃত্তরা।

থানা পুলিশ পাশের ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোপন সংবাদের ভিত্তিতে এস আই কাঞ্চন কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বুধবার(২৫মে) দিবাগত রাতে মালামাল উদ্ধারসহ দুই ধৃত আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ধৃত দুই আসামী চুরি করা মালামালের মধ্যে দুইটি ল্যাপটপ পৌর সদরের শহিন টেলিকমের মালিক ও আসামী জালাল সরকারের বস শহিন এর নিকট বিক্রি করে। পরবর্তীতে শহিনের বাড়ীতে অভিযান পরিচালনা করে মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, মালামাল উদ্ধারসহ দুইজন আসামীকে আটক করে নিয়মিত মামলা রুজুর করিয়া তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। অপর আসামী শহিনকে গ্রফতারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর