রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৯:৩৪ অপরাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধায় মিথ্যা মাদক ব্যবসার ডিলার হিসেবে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুস সালামের মেয়ে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী সালামের মেয়ে ছনিয়া খাতুন। জানা যায়, গত ২১ মে বিভিন্ন গনমাধ্যমে থানা পুলিশকে ম্যানেজ করে ইয়াবা,ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রয় করে এমন সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবী করেন ভুক্তভোগী।

এ সময় তিনি আরো দাবী করেন, এলাকার কতিপয় লোকজনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিকদের মিথ্যা ও মনগড়া তথ্য প্রদান করে বিভ্রান্ত সৃষ্টি করা হয় । সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন না করার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগী। এ সময় গোতামারি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য রোকুনুজ্জামান, ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আতিয়ার রহমানসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর