রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

ফুলছড়িতে এনজিও কর্মীকে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ২৮ মে, ২০২২, ৯:৪৫ অপরাহ্ন

ফুলছড়ি প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে এনজিও কর্মীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছেেআজ শনিবার দুপুরে কালিরবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়কে এঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, বেসরকারি সংস্থা প্রশিকার কালির বাজার শাখার মাঠকর্মী ও ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের দক্ষিণ উড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক সংস্থাটির ঋণের টাকা উত্তোলনের দায়িত্বে নিয়োজিত আছেন। শনিবার দুপুরে আব্দুর রাজ্জাক ঋণের টাকা উত্তোলন শেষে অফিসে ফেরার পথে উপজেলা সদরের কালিরবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়কের মালেক মিয়ার দোকানের সামনে আসেন। সেখানে ফুলছড়ি থানায় দায়েরকৃত পূর্বের একটি মামলার আপস-মীমাংসার বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মধ্যস্থতাকারী শহিদুল ইসলামের সাথে কথা বলতে থাকেন। এসময় উদাখালী ইউনিয়নের কাঠুর গ্রামের জনৈক চান মিয়া, আব্দুল করিম মিয়া ও স্বপন রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুর রাজ্জাককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা আব্দুর রাজ্জাককে মারপিট করে এবং তার সাথে থাকা এনজিও’র ঋণের আদায়কৃত টাকা ছিনিয়ে নেয়। তাদের মারপিটে আহত আব্দুর রাজ্জাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আব্দুর রাজ্জাক ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী বলেন, এনজিওকর্মী আব্দুর রাজ্জাককে মারপিট ও টাকা ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর