রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

যমুনা গর্ভে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ২ জুলাই, ২০২২, ১২:৫৬ অপরাহ্ন

ফুলছড়ি প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কাউয়াবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দ্বিতল ভবন যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফজলুপুর চরে এ ঘটনা ঘটে।  শনিবার (২ জুলাই) রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের জমিদাতা সদস্য আমিনুর রহমান জানান, আজ শনিবার বিকেলে ভবনটি দেখতে গিয়ে ভাঙনের ছবি ও ভিডিও করি। চোখের সামনে ভবনটি নদী গর্ভে চলে গেল।

তিনি আরও জানান, বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ জমিই চলে গেছে নদীর বুকে। বর্তমানে বিদ্যালয়ে পাঠদানের কোনো ভবন নেই। তবে পাশেই নিজের আরেকটি জমিতে বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হবে।

প্রধান শিক্ষক মাসুম মিয়া জানান, ১৯৯১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ২০০৯ সালে ৩৫ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মিত হয়। এরপর থেকে এ ভবনে পাঠদান চলছিল। কয়েকদিন আগেও নদী থেকে ১৫০ মিটার দূরে ছিল ভবনটি। সম্প্রতি ভবনটি নিলামের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে শুক্রবার (১ জুলাই) হঠাৎ বিদ্যালয়ের ভবনটি নদীতে বিলীন হয়ে যায়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, এ খবরটি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অতি দ্রুত জায়গা নির্ধারণ করে নতুন করে বিদ্যালয় স্থাপনের কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর