রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
Headline
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর মামলায় আরো দুই শিক্ষকের রিমান্ড ঈশ্বরদীর সন্তান নোবেল পুরষ্কারের জন্য মনোনীত ফজলে রাব্বীর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ‘লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন বরগুনায় ঢুকতে দিচ্ছেনা ঢাকার কোনও বাস মনোনয়ন দৌড়ে এগিয়ে মাহমুদ হাসান রিপন, ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন গোমস্তাপুরে মৎস্য বিভাগের অবৈধ জালে মৎস্য শিকার বন্ধে অভিযান পন্ড

গাইবান্ধায় গৃহহীন ও ভূমিহীন মানুষদের ঘর বরাদ্দ উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস বিফ্রিং

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে সমাজের গৃহহীন ও ভূমিহীন মানুষদের তৃতীয় পর্যায়ের (২য় ধাপে) ঘর বরাদ্দ উপলক্ষে আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেসবিফ্রিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) জেবুন নাহার, সহকারি কমিশনার মো. জুয়েল মিয়া প্রমুখ।
প্রেস বিফ্রিংয়ে জানানো হয়, বর্তমান সরকার জনগণের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং মানুষের সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আগামী ২১ জুলাই আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে এ পর্যায়ে সমাজের গৃহহীন ও ভূমিহীন মানুষদের তৃতীয় পর্যায়ের (২য় ধাপে) ২৬ হাজার ২২৯টি পাকা ঘর হস্তান্তর করবেন। এরই অংশ হিসেবে গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় ১ হাজার ৫৯৭টি অসহায় পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা ঘর পাচ্ছেন।

উল্লেখ্য, ইতিমধ্যে এ জেলায় মোট ২ হাজার ৯৭০টি পরিবার পুনর্বাসনের আওতায় আসছে। আগামী ২১ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশব্যাপী ভুমিহীন ও গৃহহীন অসহায় মানুষের জন্য গৃহ ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রেসবিফ্রিংয়ে উল্লেখ করা হয়, আগামী ২১ জুলাই এ উপলক্ষে সকাল ৯টা থেকে নিজ নিজ এলাকায় এ অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশব্যাপী ভুমিহীন ও গৃহহীন অসহায় মানুষের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। সুবিধাভোগীরা সুপেয় পানি ও বিদ্যুতের সুবিধা পাবেন। এছাড়া জমি ও ঘরের কবুলিয়ত, নামজারী থেকে শুরু করে অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর